ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন:আমিনুল হক

ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন:আমিনুল হক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


 ষড়যন্ত্রকারীদের রুখে দিতে ঐক্য গড়ে তুলুন:আমিনুল হক

ঢাকা: রমজানের শিক্ষায় আত্মশুদ্ধির মাধ্যমে মানবসেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শুক্রবার (০৭ মার্চ) মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুর-৬ নম্বর মাদ্রাসায়ে দারুল উলূম এর ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,রমজান হলো আত্মশুদ্ধির মাস।এ মাসে একজন মুমিন তার হৃদয়কে তাকওয়ার মাধ্যমে আলোকিত করে।এ মাসে আমাদেরকে রমজানের শিক্ষায় বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।

এসময় আমিনুল হক বলেন,আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে ষড়যন্ত্রকারীরা অরাজকতার পরিস্থিতি তৈরি করতেছে। যেকোন উপায়ে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে তিনি ঐক্য গড়ে তুলার আহবান জানান।

এরআগে আমিনুল হক পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানী পল্লবী রুপনগরের সাতটি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সর্বাসাধারনের মাঝে ইফতার বিতরণ করেন।

ইফতার বিতরণকালে এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,পল্লবী থানা যুবদল সভাপতি হাজী নূর সালাম,রুপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,রুপনগর থানা বিএনপির ৭ নং ওয়ার্ড সভপতি শফিকুর রহমান মামুন, স্বেচ্ছাসেবকদল রুপনগর থানার আহবায়ক কায়সার হামিদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সাজেদুল আলম টুটুল,
ছাত্রদল রুপনগর থানার সভাপতি মনিরুজ্জামান রনি,ছাত্রদল নেতা মোঃ আল আমিন,পল্লবীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন প্রমুখ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১০:৩৮   ১৮৬ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ