ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দুই বন্ধু মিলে এক তরুনীকে জোরপূর্বক ধর্ষণ , মামলা

দুই বন্ধু মিলে এক তরুনীকে জোরপূর্বক ধর্ষণ , মামলা


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


 

দুই বন্ধু মিলে এক তরুনীকে জোরপূর্বক ধর্ষণ , মামলা

মানিকগঞ্জ: সিংগাইরে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে এক তরুনীকে(১৯) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে।
জানাগেছে,উপজেলার বায়রা ইউনিয়নের মাথাভাঙা (কালীনগর) গ্রামের তরুনীকে ধর্ষণের অভিযোগে একই উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে কাওছার(২৩) ও পার্শ্ববর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের হুছেন আলীর পুত্র হৃদয়(২৪) সহযোগী অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিকটিম ও মামলার এজাহার সূত্রে জানাযায়, প্রেম ভালবাসার সম্পর্কের জের ধরে গত রবিবার সন্ধ্যার পর অভিযুক্ত কাওছার বিয়ের কথা বলে বাড়ি থেকে রাস্তায় ডেকে নেয়। এরপর কৌশলে কাওছার ও তার বন্ধু হৃদয় ভিকটিমকে বায়রা ইউনিয়নের কালীনগর সাকিনস্থ মাথাভাঙা চকে জনৈক ফরিদ দেওয়ানের পুকুরের উত্তর-পূর্ব কোনায় নির্জন স্থানে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই সেখানে দু’জন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। সুযোগ বুঝে চিৎকার করে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকেও টেঁনে হিচড়ে নিয়ে যায়। এ সময় ভিকটিমের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুটে নেয় অভিযুক্তরা।
অভিযুক্ত কাওসার ও হৃদয়ের মুঠো ফোনে এ ব্যাপারে জানার চেস্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জে ও এম তৌফিক আজম বলেন,মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযুক্তদের গ্রেফতারের জোর চেস্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৭:০৭   ২০০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ