ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


 

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

গাজীপুর: কালীগঞ্জে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করার অপরাধে ৪ জন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এ আর্থিক জরিমানা আদায় করা হয়।

উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থ আদায় করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৮ ধারা ও ৫৩ ধারায় ৪ জন ব্যবসায়ীর কাছ থেকে ৮ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। সেনপাড়া গ্রামের বাপ্পিকে ১ হাজার টাকা, রায়েরদিয়ার রাফিউল ইসলামকে ৪ হাজার টাকা, উলুখোলার কেরামত মিয়াকে ১ হাজার টাকা ও অর্জুনকে ২ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরী তাসমিন ঊর্মি বলেন, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নিয়মিত সরবরাহ ও স্বাস্থ্যসম্মত ভাবে ইফতার বিক্রয় নিশ্চিতকরণের লক্ষ্যে কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ অভিযান পুরো রমজান জুড়ে পরিচালনা অব্যাহত থাকবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫২   ১২০ বার পঠিত  |