ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


কাঁঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদুৎস্পষ্টে নাইম হাওলাদার নামের এক যুবক মারা গেছে। রোববার (৯ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের আমুরীবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম হাওলাদার (৩৩) উপজেলার আমুরীবুনিয়া গ্রামের মো. চুন্নু
হাওলাদারের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার আমুরীবুনিয়া গ্রামের মো.
চুন্নু হাওলাদারের ছেলে মো. নাইম হাওলাদার বাড়ীর পুকুর সেচ করার জন্য জগ মর্টার লাগায়। মটারের তার লিকেজ হয়ে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়।

 

এসময় পানিতে নামলে নাইম বিদ্যুতায়িত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

থানা অফিসার ইনচার্জ মং চেনলা জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩২:১৮   ৩১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ