ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৯ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই, গ্রেপ্তার ৩

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই, গ্রেপ্তার ৩


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই, গ্রেপ্তার ৩

ফরিদপুর: সালথায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়ার মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।তাদেরকে রবিবার (০৯ মার্চ) ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মৃত করিম শিকদারের ছেলে আওয়াল শিকদার, ছরোয়ার শিকদারের ছেলে ফরিদ শিকদার ও বাচ্চু মাতুব্বরের ছেলে সাকিব মাতুব্বর।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে সালথা থানা পুলিশের একটি টিম উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় ওয়ারেন্টের আসামী গ্রেপ্তার করতে গেলে আসামীর পরিবার ও তার সহযোগিরা পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এতে চার পুলিশ আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা গ্রামে একটি পুলিশ টিম ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়ে যায়। এসময় একজন এসআই, একজন এএসআই ও পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়। এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৮:২১   ১০৯ বার পঠিত  |