ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ধর্ষকদের বিচারের দাবিতে মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মশাল মিছিল

ধর্ষকদের বিচারের দাবিতে মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মশাল মিছিল


মো.মনির আকন মঠবাড়িয়া,(পিরোজপুর)
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


ধর্ষকদের বিচারের দাবিতে মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মশাল মিছিল

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা । রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তারা পৌরসভা চত্ত্বর থেকে মিছিল বের করেন। পরে মিছিলটি পৌরসভা বিভিন্ন সড়ক হয়ে ফের পৌরসভা চত্বরে সামনে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে।

মঠবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ মশাল মিছিল বের করেছি। সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের আমরা প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।

এর/এন

বাংলাদেশ সময়: ২২:৪২:৫৫   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ