ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে দলীয় পদ থেকে বিএনপি নেতাকে অব্যাহতি

বাউফলে দলীয় পদ থেকে বিএনপি নেতাকে অব্যাহতি


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


বাউফলে দলীয় পদ থেকে বিএনপি নেতাকে অব্যাহতি

পটুয়াখালী: ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির দায়ে পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েত হোসেন খাঁনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে এনায়েতকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই চিঠিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় একই কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন হাওলাদারকে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। যা পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্রির নির্দেশে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন,এর আগেও লুটতরাজের অভিযোগে তাঁকে (এনায়েত) লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শুনেননি। আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তাঁর দুই ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৫:৫০   ২৯১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ