ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিলেন গৃহবধু

প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিলেন গৃহবধু


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ মার্চ ২০২৫


প্রবাসী স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিলেন গৃহবধু

গাজীপুরের:কালীগঞ্জে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। রবিবার (৯ মার্চ) দুপুরে শ্রাবনী দেবনাথ মোবাইল ফোনে স্বামীর সাথে দীর্ঘ সময় কথা বলেন। ফোনে তাদের মধ্যে মনোমালিন্য হলে শ্রাবনী ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

শ্রাবনীর মামা স্বপন দেবনাথ ঘরের দরজায় ধাক্কা দিয়ে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় শ্রাবনীর লাশ নিচে নামায়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের স্বপন দেবনাথ মাষ্টারের বোন চঞ্চলা দেবনাথের সাথে বিগত ৪০ বছর পূর্বে বি.বাড়ীয়ার সুনীল দেবনাথের বিয়ে হয়। পরে সুনীল দেবনাথ নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। বিগত ১০ বছর পূর্বে সুনীল মৃত্যুবরণ করলে চঞ্চলা দেবনাথ স্বপরিবারে পিত্রালয়ে চলে আসেন। চঞ্চলা দেবনাথ ও সুনীল দেবনাথের কন্যা শ্রাবনী দেবনাথ (২৫) এর সাথে ৩ বছর পুর্বে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী লিটন দেবনাথের সাথে বিবাহ হয়। তাদের সংসারে সানড্রি দেবনাথ নামে ১৮ মাসের একজন কন্যা সন্তান রয়েছে। কিছুদিন পূর্বে শ্রাবনী মালয়েশিয়া থেকে দেশে আসেন।
এ বিষয়ে নিহতের মামা চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেবনাথ বলেন, দুপুরে কিছু শিক্ষার্থী আমার কাছে পড়তে আসেন। তাদের পড়া শেষ করে দুপুরে খাওয়ার সময় শ্রাবনীকে মোবাইল ফোনে স্বামীর সাথে কথা বলতে দেখি। একটু পরে আমার মেয়ে বলেন শ্রাবনী আপা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সাথে সাথে ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখি শ্রাবনী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। দ্রুত তাকে নামিয়ে ডাক্তার এনে পরীক্ষা নিরীক্ষা করে দেখি সে মারা গেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, আতœহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লাশ নিয়ে আসে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২৬:৫৬   ২০২ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ