![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সোমবার ১০ মার্চ দুপুর বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সজল মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিই পিআই এবিএম আনিসুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আহমেদ জানান, আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১২০ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো জানান, ৬ থেকে১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭শত ৯৬ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৬ হাজার ৮শ ৩৯জন।
এছাড়া ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুর লক্ষ্যমাত্রা মাত্র পাঁচ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, প্রতিটি কেন্দ্রে সুন্দর ও শৃঙ্খলা ভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ প্রদান করেন।
আর/ এন
বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪৬ ১৫৮ বার পঠিত | ● এ প্লাস ● কাউখালী ● ক্যাম্পেইন ● ভিটামিন