ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারাতে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

ভেড়ামারাতে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


 ভেড়ামারাতে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

কুষ্টিয়া:“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে (১০ মার্চ) সোমবার ভেড়ামারাতে পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫।

এ উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই ঝড়, বৃষ্টি ও বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। দুর্যোগ মোকাবেলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, উপজেলা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা, স্কাউটের ছাত্ররা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩২   ৩৪২ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ