ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

টাঙ্গাইল: ভূঞাপুরে যমুনায় অবৈধ ভাবে বালু উত্তোলন ও দোকানে গাজা রাখার দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ থেকে-১ টা পর্যন্ত যমুনা নদীর গোবিন্দাসী ঘাট এলাকায়
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন ও ২ টি ভেকু জব্দ করা হয় এবং পাইপ বিনষ্ট করা হয়। জব্দকৃত মালামাল গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে ভেকু চালক মঞ্জু শেখ নামে একজন আটক করে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) ধারা ৪,৫(১) লংঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে। অপর দিকে ভূঞাপুর উপজেলা সদরে এক মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৯ মার্চ) রাত্র ৮ টার দিকে ভূঞাপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা এবং টহল টিমের অভিযানে ভূঞাপুর কাঁচা বাজারে কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনের পান-জর্দা ব্যবসায়ী মো: ফরহাদকে গাজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয় ।

তার দোকানে তল্লাশি চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্য মজুদকৃত গাজা জব্দ করে ফরহাদ নামক পান-জর্দা দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে ১বছর কারাদণ্ড এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। দণ্ড প্রাপ্ত ফরহাদ পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকের পাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩০:৩৪   ১৮৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ