ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৩৩ টি মটরসাইকেল আটক

ভূঞাপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৩৩ টি মটরসাইকেল আটক


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


ভূঞাপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৩৩ টি মটরসাইকেল আটক

টাঙ্গাইল: ভূঞাপুরে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় বুধবার (১২ মার্চ) ৩৩ টি বাইক আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী।

সড়ক পথে ছিনতাই, খুন, ধর্ষণ ও মারামারিসহ নানা অস্থিতিশীল পরিবেশ থেকে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সড়কে আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে সতর্ক অবস্থান থেকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ ভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বৈধ কাগজ পত্র ও হেলমেট না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ কাগজধারী বাইকারদের বিরুদ্ধে মামলা ও বাইক আটক করে ৩৩ টি বাইক ভূঞাপুর থানায় আনা হয়েছে ।

ট্রাফিক পুলিশের এস আই আল আমিন জানান, বৈধ কাগজ পত্র ও হেলমেট না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কাগজধারীদের বাইক আটক ও মামলা দেয়া হচ্ছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:০৯:২১   ২০৫ বার পঠিত  |