ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » অনিয়ম দুনীতির কারনে ৫ বছরেও চালু হয়নি কাঁচা বাজার ও সুপার মাকের্ট

অনিয়ম দুনীতির কারনে ৫ বছরেও চালু হয়নি কাঁচা বাজার ও সুপার মাকের্ট


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 

 

অনিয়ম দুনীতি ৫ বছরেও চালু হয়নি কাচা বাজার ও সুপার মাকের্ট

কুড়িগ্রাম: সারা জীবন রোদ বৃষ্টিতে কষ্ট করে ব্যবসা করি জীবন বাচাই। পৌরসভার কাচা বাজার সেডের একটা দোকান নেয়ার জন্যে ধারদেনা করে ১ লাখ টাকা যোগাড় করি ইঞ্জিনিয়ার স্যারের হাত ধরি কত অনুরোধ করনু তবুও দোকান দিল না । স্যারের সাফ কথা ২ লাখ টাকা নেবো, এক লাখ টাকার রশিদ দিবো। বাকী টাকা যোগাড় করবার পারি নাই, দোকান নেয়া হয় নাই। গরীরের জন্যে পৌরসভা নোয়ায়। এ ভাবে কথা গুলো বলছিলেন উলিপুর সরদারপাড়া গ্রামের দরিদ্র সবজি ব্যবসায়ী রমজান আলী (৬৫)। একই অভিযোগ ব্যবসায়ী জেলাল উদ্দিন,মকবুল হোসেন ও আনছার আলীর।

জানা গেছে,নিয়ম নীতির তোয়াকা না করে নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর যোগসাজশে রাস্তা সংস্কারসহ সুপার মার্কেট, কাঁচা বাজার (সেড) ঘর বরাদ্ধে অনিয়ম ও ভবন নির্মানের নকশা অনুমোদনের নামে মোটা অংকের টাকা নেয়া হলেও সরকারী ফি জমা না দিয়ে টাকা পকেটস্থ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগিদের অভিযোগ, সুপার মাকের্টের দোকান ঘরও কাচা বাজার সেড বরাদ্ধের নামে লীজ মানি(জামানত)র অতিরিক্ত টাকা নিয়ে অর্ধেক টাকার রশিদ প্রদানের কারনে ব্যবসাীয়রা দোকার ঘর নিচ্ছে না। কাঁচা বাজার সেড ঘর বরাদ্ধ নেওয়া ব্যবসায়ীরা বরাদ্ধ বাতিল করে অর্থ ফেরত চেয়ে আবেদন করায় বিপাকে পড়েছেন পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে সুপার মার্কেটের ৩০টি দোকান বরাদ্ধ হলেও ২২জন ব্যবসায়ী বরাদ্ধের টাকা ফেরত নিয়েছেন। ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাচা বাজার সেডও তিনতলা বিশিষ্ট সুপার মার্কেট চালু করতে পারেনি। ফলে পৌরসভা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি হাট বাজার করা মানুষের দুভোর্গ বেড়েছে।

ব্যবসায়ী মো.আইয়ুব আলী,কাঁচা বাজার সেডের ২৮ নং ঘর মালিক বলেন, তার কাছে দেড় লাখ টাকা নিয়ে ১ লাখ টাকার রশিদ দিয়েছে। তার ভাষ্য, আমরা ক্ষদ্রু ব্যবসায়ী ৫০ হাজার টাকা কেন বেশী দিব। আইয়ুব আলীর মত, ২৭ নং ঘর মালিক আব্দুর রাজ্জাক, ১ লাখ ৮০ হাজার টাকা দিয়েছেন, রশিদ দিয়েছে ১ লাখ টাকার। ১৩ নং ঘর মালিক শাহজাহান আলী ২ লাখ টাকা দিয়েছেন, রশিদ দিয়েছেন ১ লাখ টাকার । তাদের সবার ভাষ্য পৌরসভা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সেড করে গরিবের উপর জুলুম করছে। আমরা সবাই টাকা ফেরত চেয়ে আবেদন করেছি। অতিরিক্ত টাকা নেয়ার কারনে কেউ সেডের ঘর নিতে আগ্রহী হচ্ছেন না বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে ভবন নির্মানে নক্সা অনুমোদনের নামে মোটা অংকের টাকা রশিদ ছাড়াই আদায় করে সরকারী তহবিলে জমা না দিয়ে লক্ষ লক্ষ টাকা ভাগ বাটোয়ার করার অভিযোগ করেন ভবন মালিকরা। জোদ্দার পাড়া গ্রামের বাবলা সেন গুপ্ত ৪ তলা ভবনের নকশা অনুমোদনে ৩০ হাজার টাকা, নুরুল হুদা মিলন ও ফেরদৌসী বেগমের নকশা অনুমোদনে ৯ হাজার টাকা নেয়া হলেও টাকার কোন রশিদ দেওয়া হয়নি বলে জানান।কেন রশিদ দেয়া হচ্ছে না এ প্রশ্ন করলে সহকারী প্রকৌশলী শাহীনুর রহমান টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন,কাউকে রশিদ দেয়া হচ্ছে না। কেন রশিদ দিচ্ছেন না সে বিষয়ে কোন জবাব দেননি।

হাটুরে ইউনুস আলী বলেন, পৌরসভা কাঁচা বাজার ও সুপার মাকের্ট নির্মান করেছে। কিন্ত সেখানে বাজার না বসায় আমাদের রোদ বৃষ্টিতে ভিজে কাঁদা মারিয়ে বাজার সদায় করতে হয়। ফলে হাট বাজার করতে আসা মানুষ চরম দুর্ভোগ পোয়াচ্ছে। হাট ইজারাদার ও আরতদার কয়ছার আলী বলেন, বাজার সেডের জামানত ১ লাখ টাকার স্থলে, কেন ২ লাখ নেয়া হচ্ছে তার কোন সদ উত্তর দেন না পৌর কর্তৃপক্ষ। অতিরিক্ত টাকা নেওয়া
বন্ধ হলে ব্যবসায়ীরা ঘর বরাদ্ধ নিবেন বলে জানান।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারঃ সচিব মো. মাহবুবুল আলম উত্তোজিত হয়ে বলেন, কাকে টাকা দিয়েছেন তা আমি জানি না। তবে টাকা ফেরত চেয়ে অনেকে আবেদন করেছেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক,নয়ন কুমার সাহা বলেন, গত কাল আমার কাছে একজন ব্যবসায়ী বরাদ্ধের টাকা ফেরত চেয়ে আবেদন দিয়েছে। আমি নীতিমালা দেখছি কিভাবে টাকা ফেরত দেয়া যায়। সেই সাথে নুতন করে ঘর গুলো বরাদ্ধ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২১:০৩:০৮   ২২৮ বার পঠিত  |               







রংপুর থেকে আরও...


অভিযোগ ধামাচাপা দিতে পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৌড়ঝাঁপ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
অবৈধ সার ব‍্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
রমজানে পীরগঞ্জে বাজার বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
উলিপুরে সাংবাদিকদের সাথে ১১ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়



আর্কাইভ