ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন ভঙ্গ

সিংগাইরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন ভঙ্গ


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


সিংগাইরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন ভঙ্গ

মানিকগঞ্জ: সিংগাইরে অগ্নিকান্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে গেছে। শেষ সম্বল দুটি গরু মারা যায়। মঙ্গলবার(১১মার্চ)দিবাগত গভীর রাতে উপজেলার চারিগ্রামের দক্ষিণ জ্যাইলা গ্রামের কৃষক রশিদের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের তিন লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হওয়ায় তার এখন মাথায় হাত !স্থানীয় ও পরিবারিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে কৃষক রশিদের বাড়ীর গোয়াল ঘরে কে বা কারা অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এসময় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ওই বাড়ীর লোকজনের ঘুম ভাঙ্গে। তারা তাৎক্ষণিক আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে গোয়ালঘরসহ দুটি ষাড় গরু, তিনটি ছাগল ও পাশে থাকা বেশকিছু কবুতর আগুনে ভস্মীভূত হয়। এ মর্মান্তিক অগ্নিকান্ডে তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে পরিবারের দাবী।
গৃহকর্তী নাসিমা বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ধার দেনা করে ষাড় গরু দুটি মোটা তাজা করেছিলাম। তা আগুনে পুড়ে শেষ হয়ে সর্বশান্ত হয়ে গেলাম। এ অগ্নিকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত বিচারের দাবী জানান তিনি।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেসনের ইনচার্জ মো.মহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে বলেও জানান তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:০২:৫৭   ২৮০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ