ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় অগ্নি সংযোগের মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

সালথায় অগ্নি সংযোগের মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 সালথায় অগ্নি সংযোগের মামলায় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: সালথায় হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজলকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বোয়ালীয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ও সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়ার নাতী।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাচান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়।

এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ২টি মামলা হয়। এই দুটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সজল শেখ। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৩:৩২   ২৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ