![]()
ফরিদপুর: সালথায় দুলাল শেখ (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুলাল ওই ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামের শহিদ শেখের ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, দুলাল আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতীর মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বিজ্ঞ আদালতে থাকে প্রেরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:৫২:৪২ ১২৬ বার পঠিত | ● গ্রেপ্তার ● ডাকাত ● সালথা