ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে তিতাস নদীতে এক অজ্ঞাত পরিচয়ে যুবকের লাশ পাওয়া গেছে। যুবকটির আনুমানিক বয়স ৪০। খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার(১২/০৩) উপজেলার নাটঘর গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, তিতাস নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা নদীতে লাশ টি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে নবীনগর থাানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে পাঠায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রথমিক তদন্তে লাশের শরীরে কোন যখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই আইনি পদক্ষেপ নেয়া হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২২:১৯:০৪   ২৭১ বার পঠিত  |