ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন: মেজর হাফিজ উদ্দিন

শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন: মেজর হাফিজ উদ্দিন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 শেখ হাসিনা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন: মেজর হাফিজ উদ্দিন
ভোলা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবার দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনেকেই নির্বাচনের কথা বলে। অথচ নির্বাচনের কোনো খবর নেই। তবে বিএনপির পক্ষে থেকে দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কিন্তু বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। ড. ইউনূছ ভালো মানুষ হলেও তার উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কোনো যোগ্যতা নেই। তারা অধিকাংশই নিজেদের মন্ত্রণালয় চালাতে ব্যর্থ।
তিনি আরো বলেন, দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা বাংলাদেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে সবগুলার নির্দেশদাতাও ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের আমলে দেশের হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেওয়া হবে। সমাজ থেকে এসব দুবৃর্ত্তদের যেকোনো মূল্যে নির্মূল করতেই হবে।
লালমোহন পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুমেন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবীর সোপান, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:১১:৪১   ২০৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ