![]()
গাজীপুর: ফেসবুক প্রেমের সূত্র ধরে কুমিল্লা থেকে ডেকে এনে এক তরুণীকে কালীগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়িতে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক। ধর্ষণের পর প্রেমিক পালিয়ে যায়। পরে বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। এঘটনায় ভুক্তভোগী প্রেমিককে প্রধান আসামি করে সাতজনের নামে বুধবার রাতে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারী (২৪) কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বছর ধরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের ফরিদ পালোয়ানের (২৫) সঙ্গে প্রেম করে আসছেন। গত ১৭ ফেব্রুয়ারি ফরিদ ভুক্তভোগীকে কুমিল্লা থেকে ডেকে গাজীপুরের কালীগঞ্জে এনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে।
পরে দিন ভুক্তভোগী কুমিল্লা চলে যায়। পরে গত ৯ মার্চ ফরিদ ফের ভুক্তভোগীকে ঢাকার মালিবাগে ডেনে এনে পুনরায় ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে প্রেমিক ঔষুধ আনতে গিয়ে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী প্রেমিকের খোঁজে গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে যায়। সেখানে প্রেমিক ফরিদের বাড়ির লোকজন ভুক্তভোগীকে মারধর করেন। এ ঘটনার পর ভুক্তভোগী তার স্বজনদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বলেন, মেয়েটি বুধবার রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারবো।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৮:০০ ১৬৭ বার পঠিত | ● কালীগঞ্জ ● ধর্ষণ ● মামলা