ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ,মামলা

প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ,মামলা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫


প্রেমিকাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ,মামলা

গাজীপুর: ফেসবুক প্রেমের সূত্র ধরে কুমিল্লা থেকে ডেকে এনে এক তরুণীকে  কালীগঞ্জ ও ঢাকার যাত্রাবাড়িতে একাধিকবার ধর্ষণ করেছে প্রেমিক। ধর্ষণের পর প্রেমিক পালিয়ে যায়। পরে বিয়ের দাবিতে অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে ভুক্তভোগীকে মারধর করা হয়। এঘটনায় ভুক্তভোগী প্রেমিককে প্রধান আসামি করে সাতজনের নামে বুধবার রাতে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী নারী (২৪) কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক বছর ধরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের ফরিদ পালোয়ানের (২৫) সঙ্গে প্রেম করে আসছেন। গত ১৭ ফেব্রুয়ারি ফরিদ ভুক্তভোগীকে কুমিল্লা থেকে ডেকে গাজীপুরের কালীগঞ্জে এনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে।

পরে দিন ভুক্তভোগী কুমিল্লা চলে যায়। পরে গত ৯ মার্চ ফরিদ ফের ভুক্তভোগীকে ঢাকার মালিবাগে ডেনে এনে পুনরায় ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে প্রেমিক ঔষুধ আনতে গিয়ে পালিয়ে যায়। এরপর ভুক্তভোগী প্রেমিকের খোঁজে গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে যায়। সেখানে প্রেমিক ফরিদের বাড়ির লোকজন ভুক্তভোগীকে মারধর করেন। এ ঘটনার পর ভুক্তভোগী তার স্বজনদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বলেন, মেয়েটি বুধবার রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৮:০০   ৩২৪ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ