ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাঁঠালিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


কাঁঠালিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ঝালকাঠি: কাঁঠালিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে (খাদ্যশষ্য) সহায়তার চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) উপজেলার সদর ইউনিয়নের ৯শ ৩৪ জন অসহায় দুস্থদের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। বিতরণ সভায় সভাপত্বি করেন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.জাকির হোসেন হাওলাদার।
সভায় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা জনস্বাস্থ্য অফিসের উপসহকারি প্রকৌশলী মো.সাইফুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক অফিসার স্বপন কুমার ওজা, ইউপি মেম্বার জায়দুল আলম খান, নুরুল আলম মিলু, বাদল মাহমুদ ও ফয়সাল আহম্মেদসহ অন্যান্য মেম্বারগণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৫:১০   ১৩৭ বার পঠিত  |