ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

কলমাকান্দায় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


কলমাকান্দায় হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা। রোববার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। প্রতিযোগিতাটি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম দিনেই ৩৮ জন প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

প্রতিযোগিতার সভাপতির দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব মাওলানা উসমান গণী ও মুফতি শফিকুল ইসলাম। বিচারকের দায়িত্বে রয়েছেন হাফেজ আহসান উল্লাহ, হাফেজ মতিউর রহমান ও হাফেজ এনায়েতুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করছেন মুফতি মাসউদুর রহমান ও মুফতি মামুনুর রশিদ।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মাঝে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। কলমাকান্দায় এমন আয়োজন প্রশংসিত হচ্ছে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যেও।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৭:৩৯   ৫৪১ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ