ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


ঈশ্বরগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান গ্রেপ্তার

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে উপজেলার সরিষা ইউনিয়নের দুই বারের সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়াকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

আজ (১৬ মার্চ) রবিবার দুুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহানকে আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের শাহজাহান ভূঁইয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি সরিষা ইউনিয়নের মারওয়াখালী গ্রামের বাসিন্দা। শাহজাহান ওই গ্রামের প্রয়াত সিরাজুদ্দিন ভূঁইয়ার ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে শাহজাহান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঈশ্বরগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে ভবিষ্যতেও পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৬:৫৪   ২৫৬ বার পঠিত  |