ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে কৃষকের মসুর ও ভুট্টা কেটে ফেলার অভিযোগ

চাটমোহরে কৃষকের মসুর ও ভুট্টা কেটে ফেলার অভিযোগ


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


চাটমোহরে কৃষকের মসুর ও ভুট্টা কেটে ফেলার অভিযোগ

পাবনা: চাটমোহরে কুদ্দুস মোল্লা নামে এক কৃষকের ২২ শতাংশ জমির মসুর ও ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক কুদ্দুস মোল্লার অভিযোগ, ‘কয়েক মাস আগে তিনি জমিতে মসুর কালাই ও ভুট্টার আবাদ করেছিলেন। ফসল প্রায় প্রস্তুত হওয়ার পর্যায়ে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা শাজাহান আলী তার ক্ষেতের ফসল কেটে ফেলেছেন। এতে তার ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।’

কুদ্দুস মোল্লা আরও বলেন, ‘খবর পেয়ে জমিতে গিয়ে মশুর কালাই এর চারা গাছগুলো কাটতে বাধা দিলে শাজাহান আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি প্রাণে মেরে ফেলার হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখান। সেইসঙ্গে কুদ্দুস মোল্লাকে তার সম্পত্তির উপর থেকে তাড়িয়ে দেন।’

এ বিষয়ে অভিযুক্ত শাজাহান আলীর সাথে শনিবার (১৬ মার্চ) সকালে মোবাইল ফোনে ও তার বাসায় গিয়ে একাধিকবার কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ‘দুই পক্ষই আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদের মামলা করতে বলেছি। তবে পরে কেউ আর মামলা করেনি। মামলা করলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওযা হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৬   ২৯৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ