![]()
পিরোজপুর: কাউখালীতে সরকারের পরিবর্তনের পর বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমাজের পরিচ্ছন্ন ভালো মানুষদের নামে নানামুখী ষড়যন্ত্র মূলক বানোয়াট তথ্য প্রচার করে পরিবেশ অস্থিতিশীল করতে ব্যস্ত হাউন আঙ্কেল নামের ফেইসবুক ফেক আইডির পরিচালক উপজেলার দাশেরকাঠী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে দুষ্কৃতিকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার (২৮) কে মঙ্গলবার কাউখালী থানা পুলিশ গ্রেফতার করেছে।
মামলার সূত্রে জানা যায়, রাসেল সাবেক সরকারের ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। সরকারের পতনের পূর্বে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্বেও ছিল রাসেল। তাকে বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিএনপির অফিস পোড়ানো মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ফেইসবুকের ফেইক আইডির ব্যাপারে রিমান্ডের আবেদন দেয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০৪:৪৮ ১২৬ বার পঠিত | ● কাউখালী ● গ্রেফতার ● ছাত্রলীগ ● নেতা