ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ফেসবুক ফেক আইডি দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেসবুক ফেক আইডি দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


ফেসবুক ফেক আইডি দিয়ে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্নকারী ছাত্রলীগ নেতা গ্রেফতার

পিরোজপুর: কাউখালীতে সরকারের পরিবর্তনের পর বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমাজের পরিচ্ছন্ন ভালো মানুষদের নামে নানামুখী ষড়যন্ত্র মূলক বানোয়াট তথ্য প্রচার করে পরিবেশ অস্থিতিশীল করতে ব্যস্ত হাউন আঙ্কেল নামের ফেইসবুক ফেক আইডির পরিচালক উপজেলার দাশেরকাঠী গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে দুষ্কৃতিকারী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাসেল হাওলাদার (২৮) কে মঙ্গলবার কাউখালী থানা পুলিশ গ্রেফতার করেছে।

মামলার সূত্রে জানা যায়, রাসেল সাবেক সরকারের ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। সরকারের পতনের পূর্বে উপজেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের নেতৃত্বেও ছিল রাসেল। তাকে বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিএনপির অফিস পোড়ানো মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে এবং ফেইসবুকের ফেইক আইডির ব্যাপারে রিমান্ডের আবেদন দেয়া হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:৪৮   ২২০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ