ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় অজ্ঞাত গলাকাঁটা নারীর লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় অজ্ঞাত গলাকাঁটা নারীর লাশ উদ্ধার


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


মঠবাড়িয়ায় অজ্ঞাত গলাকাঁটা নারীর লাশ উদ্ধার

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজ মিয়ার এর পরিত্যক্ত বাড়ির বাগানে অজ্ঞাত নারীর (আনুমানিক বয়স ২৫/৩০ বছর হবে) গলাকাটা পচা গলিত লা’শ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ খবর দেয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ হালিম উপস্থিত হয়ে ঘটনাস্থাল পরদর্শন করে।

লা’শ পঁচা -গলা, চেহারা বিকৃত আবস্থায় বাগানে দেখতে পেয়ে উদ্ধার করে । মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে। বুধবার লাশের ময়না তদন্ত করার জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৩:৫৮   ২২১ বার পঠিত  |