ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা: মাহবুবের রহমান শামীম

সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা: মাহবুবের রহমান শামীম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা: মাহবুবের রহমান শামীম


নোয়াখালী:
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বাংলাদেশর জনগন গত ১৬-১৭ বছর ভোট দিতে পারেনি। আজ বাংলাদেশের জনগন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সংস্কার সংস্কার বলে নির্বাচনকে বিলম্বিত করা যাবেনা।
তিনি আরো বলেন, বাংলাদেশের যতক্ষণ জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ বিএনপি রাজপথে আছে রাজপথে থাকবে।

বুড়িরচর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে এলাহী কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক খোকন, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাত, উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ আলা উদ্দিন, কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কাদের হালিমী, উপজেলা বিএনপি সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, সহ-সাধারণ সম্পাদক লুৎফল্লাহিল মজিদ নিশান, হাতিয়া দ্বীপ কলেজ সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক আশিক ইকবাল, জেলা যুবদল সহ-সভাপতি মোজাম্মেল হোসেন আজাদ, এডভোকেট মোসলেহ উদ্দিন।
বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সহ বিভিন্ন পেশার দুই সহশ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১১:১৮   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ