ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে নকল জুস কারখানা সিলগালা, লাখ টাকা অর্থদণ্ড

ফুলপুরে নকল জুস কারখানা সিলগালা, লাখ টাকা অর্থদণ্ড


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


 

 

ফুলপুরে নকল জুস কারখানা সিলগালা, লাখ টাকা অর্থদণ্ড

ময়মনসিংহ: ফুলপুরে একটি নকল জুসের কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে যৌথবাহিনী ও ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে উপজেলার আনোয়ারখিলা গোদারিয়া এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা আইএসআইর গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই কারখানায় নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস ও স্যালাইন তৈরি করে বাজারজাত করতেন তিনি

অভিযানে জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়।এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক অভিযান ও অর্থদণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৭:০২:০৫   ২৬৪ বার পঠিত  |