![]()
পটুয়াখালী: কলাপাড়ায় সারাদেশে নারী নিপীড়ন-খুন-ধর্ষণ-মব বন্ধ ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত। নাগরিক উদ্যোগ কলাপাড়া এর আয়োজনে বৃহস্পতিবার(২০ মার্চ)বেলা এগারটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নাগরিক উদ্যোগ এর সদস্য আতাজুল ইসলাম এর সঞ্চালনায় কলাপাড়া মহিলা ক্লাব এর সভাপতি মিসেস নমিতা দত্ত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাসির তালুকদার নাগরিক উদ্যোগ আহবায়ক-সদস্য খেলাঘর জাতীয় পরিষদ ও উপদেষ্টা আদিবাসী ইউনিয়ন, কলাপাড়া মানিকমালা খেলাঘর আসর এর সভাপতি মিসেস মনোয়ারা বেগম, প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া এর প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, কলাপাড়া মহিলা ক্লাব এর সদস্য মরিয়ম বেগম পাখী প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে নারী নিপীড়ন-খুন-ধর্ষণ-মব বন্ধ ও দ্রব্যমূল্যর উর্ধ্বগতি বন্ধে অনতি বিলম্বে পদক্ষেপ নিতে ইউনুস সরকারের প্রতি হুশিয়ারী দিয়ে আরও বলেন দ্রুত নারী ও শিশু ধর্ষণ বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।
পরিশেষে কলাপাড়া মহিলা ক্লাব এর সভাপতি মিসেস নমিতা দত্ত তার সভাপতির বক্তব্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৩:০২ ২৩১ বার পঠিত | ● কলাপাড়া ● প্রতিবাদ ● সমাবেশ