ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কৃষকের বাগানের গাছ লুটে নিলো বিএনপি নেতা

কৃষকের বাগানের গাছ লুটে নিলো বিএনপি নেতা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


কৃষকের বাগানের গাছ লুটে নিলো বিএনপি নেতা

ভোলা: চরফ্যাসনে জমি বিক্রির ৬ বছর পর খরিদা মালিকের রোপনকৃত বাগানের গাছ লুটে নেয়ার অভিযোগ উঠেছে ভূমি মালিক চর মানিকা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিক বেপারীর বিরুদ্ধে।গতকাল বৃস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খরিদা ভুমি মলিক কৃষক আবদুল মালেকের বাগানের গাছ লুটে নেয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে বাগান মালিক আবদুল মালেক বাদী হয়ে বিএনপি নেতা সিদ্দিক ও তার জামাতা ইউসুবকে আসামী করে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দেন।
কৃষক আবদুল মালেক জানান, ২০১৯ সনে চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রতিবেশী মো. সিদ্দিক বেপরাীর কাছ থেকে ২৩ শতাংশ জমি খরিদ করে বাগান বাড়ি নির্মান করে ভোগদখলে আছেন।আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বিএনপি নেতা সিদ্দিক বেপারীসহ তার পরিবারের সদস্যরা ওই জমিতে তাদের জমি পাওনা দাবী করে দখল ছেড়ে দিতে হুমকি ধামকি দিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা সিদ্দিক বেপারী নেতৃত্বে ১০/১৫ জনের একটি সংঘব্ধ চক্র তার ভোগদখলীয় খরিদা জমিতে সৃজিত বাগানের গাছ জোরপুর্বক লুট করে নিয়ে নিয়ে যান। এসময় গাছ কাটায় বাধা দিলে তারা মারধরে চেষ্টা করেন। পরে তারা ওই বিএনপি নেতার হামলার ভয়ে আতংকিত হয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা দক্ষিন আইচা থানায় আশ্রয় নিয়ে লিখিত অভিযোগ দেন।
তিনি আরোও জানান, বিএনপি নেতা সিদ্দিক তার ভোগদখলীয় জমিতে তার মালিকানাদাবী করায় ঘটনাটি তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি বারেক বেপারী কাছে নালিশ জানালে সেখানে বিষয়টি নিয়ে একটি শালিশ চলমান রয়েছে। কিন্ত ওই বিএনপি নেতা শালিশ উপেক্ষা করে জোরপুর্বক তার বাগানের গাছগুলো লুটে নিয়েছেন।

অভিযুক্ত বিএনপি নেতা সিদ্দিকের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানাযায়নি। তবে তার ছেলে মো. সালাম জানান, আবদুল মালেকের অংশে আমার বাবা দুই শতাংশ জমি পাওনা থাকায় ওই জমির গাছ কেটেছেন।
অভিযুক্ত সিদ্দিক বেপারীর ভাই চর মানিকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বারেক বেপারী জানান, বিষয়টি নিয়ে একটি শালিশ চলমান আছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান করে দেয়া হবে।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অবিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৫৬:১৮   ৫০৯ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ