ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » শিশু ধর্ষণের চেষ্টাকারী যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

শিশু ধর্ষণের চেষ্টাকারী যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


শিশু ধর্ষণের চেষ্টাকারী যুবককে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।

বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।আটক খালেদ বিটঘর গ্রামের আনিছ মিয়ার ছেলে। বৃহস্পতিবার  শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিটঘর আশ্রয়ণ প্রকল্প থেকে মেয়েটিকে ঘুড়ি ওড়ানোর কথা বলে পাশের একটি প্রাইমারী স্কুলের তৃতীয় তলায় নিয়ে সেখানে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়।

বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী জাফর দস্তগীর বলেন, বুধবারে বিষয়টি আমাকে অবগত করানো হলে আমি ছেলের বাবাকে জানায়। সন্ধায় ওই যুবককে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে আসলে গণপিটুনির শিকার হয়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়৷ তারা এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৩০   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ