ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে শুকরের বাচ্চা নিয়ে মারামারি,দুই বিএনপি নেতা হাসপাতালে

ভূঞাপুরে শুকরের বাচ্চা নিয়ে মারামারি,দুই বিএনপি নেতা হাসপাতালে


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


ভূঞাপুরে শুকরের বাচ্চা নিয়ে মারামারি,দুই বিএনপি নেতা হাসপাতালে

টাঙ্গাইল: ভূঞাপুরে শুকরের বাচ্চা নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির দুই নেতা। এ ঘটনায় দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলা কুঠিবয়ড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সফিকুল ইসলামের মাধ্যমে জানায় , কয়েকদিন আগে শতাধিক শুকর নিয়ে উপজেলার যমুনা নদী সংলগ্ন কুঠিবয়ড়া এলাকায় গেলে, একটি গর্ভবতী শুকর দলছুট হয়ে কুঠিবয়ড়া এলাকার আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ঐ শুকরটি একাধিক বাচ্চা প্রসব করে। এক পর্যায়ে ঐ শুকরের দলের দেখাশুনাকারী খবর পেয়ে ঐ বাড়িতে আসে এবং সপ্তাহ খানেক সময়ের মধ্যে বাচ্চার সংস্পর্শে কাউকে যেতে নিষেধ করে। এতে ঐ পরিবারের সদস্যদের ক্ষতি হবার সম্ভাবনা আছে বলে তারা সেখান থেকে চলে যায়।

এদিকে ধীরে ধীরে বাচ্চাগুলো একটু স্বাভাবিক আকারে আসলে আলমীর মোল্লার এক ভাতিজা আশিক মোল্লা পার্শ্ববর্তী একটি হিন্দু পরিবারের কাছে শুকরের বাচ্চাগুলো বিক্রি করে দেয়। পরে শুকরের দলের দেখা শুনাকারীরা খবর পেয়ে আবারো আলমগীর মোল্লার বাড়িতে আসে বাচ্চাগুলো নিতে। কিন্তু বাচ্চা বিক্রির কথা শুনে তারা এর বিচার চেয়ে চলে যায়। এর পরিপ্রেক্ষিতে গাবসারা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম ফকির এগিয়ে আসলে তাদের সাথে ঐ শুকরের বাচ্চা বিক্রয়কারী আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে সফিকুল ইসলাম ফকিরের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সফিকুল ইসলাম ফকির ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তোতা মোল্লা আহত হয়।

এ ঘটনা নিয়ে গতকাল রাতে সফিকুল ইসলাম ফকির এবং তোতা মোল্লা হাসপাতালে ভর্তি হয়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি,। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৭   ২৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ