ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » খুলনা জেলা প্রশাসক বরাবর পানি কমিটির স্মারকলিপি প্রদান

খুলনা জেলা প্রশাসক বরাবর পানি কমিটির স্মারকলিপি প্রদান


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


খুলনা জেলা প্রশাসক বরাবর পানি কমিটির স্মারকলিপি প্রদান

খুলনা: পাইকগাছা উপজেলা পানি কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, সরকারি খাস খাল দখলমুক্ত করা, টেকসই ভেড়িবাঁধ নির্মাণ এবং জরুরি ভিত্তিতে শিবসা ও কপোতাক্ষ নদ খননসহ টিআরএম প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পানি কমিটির সভা শেষে স্মারকলিপিটি প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনকে হস্তান্তর করেন কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আক্তার সম্পন ও উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সুপারভাইজার দীলিপ কুমার মণ্ডল, সহ-সভাপতি শেখ সাদেকুজ্জাম, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জিএম মিজানুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন স্মারকলিপিতে উল্লিখিত বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, দ্রুতই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৫২:০৩   ১৬৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ