ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন কচুয়াকাটিতে পাঁচ অবৈধ দোকান উচ্ছেদ, সেতু নির্মাণের বাধা দূর ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক চরফ্যাসনে মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ডিসেম্বরে কালিম্পংয়ে মিমির বিয়ে,পাত্র নৌ-কর্মকর্তা সিদ্ধার্থ? কক্ষপথে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, চীন-রাশিয়ার সতর্কবার্তা চরফ্যাসনে ৯৫ পিস ইয়াবাসহ নারী আটক সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের ফটকে ককটেল বিস্ফোরণ অভিযোগকে মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে চরফ্যাসনের শিক্ষকরা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নবম শ্রেণির শিক্ষার্থীকে ১৮দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণ

নবম শ্রেণির শিক্ষার্থীকে ১৮দিন আটক রেখে পালাক্রমে ধর্ষণ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


নবম শ্রেণির শিক্ষার্থীকে ১৮ আটক রেখে পালাক্রমে ধর্ষণ

কুড়িগ্রাম: রাজারহাটে নবম শ্রেনির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ১৮দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন ভিক্টিমের পরিবার ও এলাকাবাসী।

ভিক্টিমের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ১মার্চ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ৯ম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে তার বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে লালমনিরহাট সদরের ফজলুল হক এবং একই এলাকার সেলিম মিয়া নামের দুই যুবক জোড় পূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে মেয়েটিকে ফজলু মিয়ার বাড়িতে আটক রেখে ১৮ দিন ধরে পালাক্রমে ধর্ষণ করে ফজলু মিয়া এবং সেলিম মিয়া।  ভিক্টিম অভিযোগ করেন,ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ধর্ষকরা তাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

এদিকে বুধবার রাতে ভিক্টিম স্কুল শিক্ষার্থী কৌশলে ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি বাজারের সন্নিকটে বাছের উদ্দিনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসেন। বৃহস্পতিবার বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন বলেন,কোন অভিযোগ পাইনি,তবে লোকমুখে বিষয়টি শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৮   ১৯২ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


ডিমলায় দুই বছরের জন্য যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি
বাদাম বিক্রির আয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখেন ডিমলার সুলতান
পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের
সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ
উলিপুরে ৮লাখ টাকায় বাঁচতে পারে নগেনের জীবন



আর্কাইভ