![]()
কুড়িগ্রাম: রাজারহাটে নবম শ্রেনির এক ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ১৮দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন ভিক্টিমের পরিবার ও এলাকাবাসী।
ভিক্টিমের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ১মার্চ উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের ৯ম শ্রেণীর স্কুল শিক্ষার্থীকে তার বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে লালমনিরহাট সদরের ফজলুল হক এবং একই এলাকার সেলিম মিয়া নামের দুই যুবক জোড় পূর্বক তুলে নিয়ে যায়। এরপর থেকে মেয়েটিকে ফজলু মিয়ার বাড়িতে আটক রেখে ১৮ দিন ধরে পালাক্রমে ধর্ষণ করে ফজলু মিয়া এবং সেলিম মিয়া। ভিক্টিম অভিযোগ করেন,ধর্ষণের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ধর্ষকরা তাকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
এদিকে বুধবার রাতে ভিক্টিম স্কুল শিক্ষার্থী কৌশলে ফজলুর বাড়ি থেকে পালিয়ে এসে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি বাজারের সন্নিকটে বাছের উদ্দিনের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসেন। বৃহস্পতিবার বিকেলে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন বলেন,কোন অভিযোগ পাইনি,তবে লোকমুখে বিষয়টি শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:০১:৩৮ ১৫৮ বার পঠিত | ● ধর্ষণ ● পালাক্রম ● রাজারহাট ● শিক্ষার্থী
----