ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » মনপুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত,হত্যা মামলা,গ্রেপ্তার ৪

মনপুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত,হত্যা মামলা,গ্রেপ্তার ৪


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


মনপুরায় সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত,হত্যা মামলা,গ্রেপ্তার ৪

ভোলা: মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের নির্মানাধীন বেড়ি বাধের কাজের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. রাশেদ(২৭) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এঘটনায় নিহত রাশেদের বড় ভাই মো. আজাদ হোসেন বাদী হয়ে ১৭ জনকে আসামী করে মনপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাতেই ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে মনপুরা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো, জসিম উদ্দিন মিজি, মো. রহিম উদ্দিন মিজি, পল্লি চিকি]সক মামুন ও আলামিন চকিদার।
এদিকে  বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবীতে কয়েকদফায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মনপুরা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে দুপক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদালের সাবেক সাধারন সম্পাদক ও ওই ইউনিয়নের মো. আবুল কালামের ছেলে।
ছাত্রদল নেতা নিহতের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। ছেলের লাশ নিয়ে ভোলা সদর হাসপাতালের সামনে বৃদ্ধ মা কহিনুর বেগমের আহাজারীতে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস।সন্তানের লাশের পাশে বসে হত্যার বিচার চেয়েছেন মা কহিনুর বেগম। অপরদিকে নির্বিকার লাশের সঙ্গে থাকা অন্য স্বজনরাও। বেড়িবাধ নির্মাণের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফেরার বিষয়টি মেনে নিতে পারছেননা কেউই।
অপরদিকে বৃহস্পতিবার সকালে মনপুরা উপজেলা বিএনপির সভাপতি মো. সামসুদ্দিন বাচ্চু চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের সদস্য মো. গিয়াস উদ্দিন মিজিসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনকে দায়ী করে গ্রেপ্তার ও বিচারের দাবী জানিয়ে প্রেসবিজ্ঞাপ্তি দেন নিহতের পরিবার ও মনপুরা উপজেলা বিএনপি।
স্থানীয়রা জানান,পানি উন্নয়ন বোডের ১১’শ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। ওই কাজে বালুর পরিবর্তে মাটি ও সিমিন্টের পরিমান কম দেয়াসহ নানান অনিয়মের প্রতিবাদ করতে রাশেদসহ গ্রামবাসীরা ঘটনাস্থলে যান। এসময় ঠিকাদারের প্রতিনিধি গিয়াস উদ্দিন মিজির লোকজন আর্তকিত হামলা চালায়। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধির লোকজনের সঙ্গে স্থানীয় বাসিন্ধা ও ছাত্রদল নেতা রাশেদের লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। এবং হামলাকারীদের মারধরে ছাত্রদল নেতা রাশেদ গুরুতর আহত হন। স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেপার করেন। ঢাকা নেয়ার পথে রাত ৯ টায় তার মৃত্যু হয়। এই হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নিহতের স্বজনরা।
মামলা দায়েরের খবরে ঠিকাদারের প্রতিনিধি গিয়াস উদ্দিন মিজি আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানজায়নি।
মনপুরা থানার ওসি আহসান কবির জনান, এঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:১৬   ১৩৯ বার পঠিত  |