ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে এক রাতে টেক্সটাইল মিলসহ ৩ বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে টেক্সটাইল মিলসহ ৩ বাড়িতে ডাকাতি


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


আড়াইহাজারে এক রাতে টেক্সটাইল মিলসহ ৩ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জ: আড়াইহাজার পুলিশ স্টেশন থেকে এক দেড় কিলোমিটার দুরত্বে সুমন সাইজিং এন্ড টেক্সটাইল মিল। ছোট বাড়ৈপাড়া এলাকায় আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সুমনের মালিকাধীন এ কারখানায় বুধবার দিবাগত রাতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল কারখানার অফিস কক্ষের কাঠের দরজা শাবল দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে।

ডাকাতরা স্টিলের আলমারি ভেঙে প্রায় সাড়ে ৪ লাখ টাকা, একটি কম্পিউটার মনিটর এবং রেকর্ডিং মেশিন লুটে নেয়। সিসিটিভি ফুেেজ দেখা যায়, ডাকাতদের বয়স আনুমানিক ২৩-২৭ বছর এবং তারা কালো মুখোশ পরে দেশীয় অস্ত্র নিয়ে এসেছিল। একই রাতে আরও দুই বাড়িতে দুর্ধষ ডাকাতির সংগঠিত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া এলাকায় ব্যাবসায়ী নজরুল ইসলামের বসতবাড়িতে একদল মুখোশ পরিহিত ডাকাতদল হানা দেয়। ১০/১২ জন সশস্ত্র মুখোশধারী ডাকাতদল বাড়ির কেচি গেটের তালা কেটে এবং শাবল দিয়ে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দেশিয় অস্ত্রের পরিবারের সদস্যদের জিম্মি করে নজরুল ইসলামের হাত গামছা দিয়ে বেঁধে বিছানায় বসিয়ে রাখে। এরপর ডাকাদদল একে একে স্টিলের আলমারি ও কাঠের ওয়ারড্রবের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, দুটি বাটন মোবাইল এবং একটি স্মার্টফোন লুট করে নেয়।
এরপর পাশের ভাড়াটিয়া শামীম মিয়ার বাসায় ডাকাত দল হানা দেয়। ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে পরিবারের লোকজনকে জিম্মি করে ১০ আনা স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুট নেয়।
স্থানীয়দের ভাষ্য. চিহ্নিত ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের নিস্ক্রিয়তা এবং টহল কার্যক্রমে স্থিতিলতা কারণে হঠাৎ ডাকাতেরা মাথাচাড়া দিয়ে উঠৈছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। আশা করছি, খুব শিগগিরই লুণ্ঠিত মাল উদ্ধার ও ডাকাতদলটিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:০১   ৩১৩ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ