![]()
ফরিদপুর: ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে মধুখালী খেলাফত যুব মজলিস এর আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মাঠে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জর হতে থাকে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মওলানা শহিদুল ইসলাম, মোল্যা রেদওয়ান, মুফতি সাইফুদ্দিন, ফারুক আহম্মেদ, মাওলানা রাসেল, মাওলানা তাওহিদ প্রমূখ। এ সময় বক্তারা ইসরায়েলের বর্বর হামলায় সারা বিশ্বের সাধারণ মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের মানুষের জন্য বেশি বেশি দোয়া করার আহ্বান জানান।
সমাবেশের উদ্দেশ্য মহান আল্লাহর দরবারে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য দোয়া করা এবং দ্বিতীয়ত সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া। বিক্ষোভ মিছিল শেষে একটি র্যালি বের করে ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী বাজার প্রদক্ষিণ করে ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
এন/ এ