ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সরকারী গাছ কাটার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

সরকারী গাছ কাটার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


সরকারী গাছ কাটার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পিরোজপুর: নাজিরপুরে সরকারী গাছ কাটার অভিযোগ স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে।

স্থানীয়রা জানান, শুক্রবার (২১মার্চ) সকালে ওই বাজারের নদীর পাশের দুইট বড় চাম্পল গাছ কেটে নিচ্ছিলেন ওই বাজারের কয়েক ব্যবসায়ী ও স্থানীয় বিএনপির নেতা। পরে খবর পেয়ে সেখানে ভুমি অফিসের লোকজন ও পুলিশ গিয়ে গাছ উদ্ধার করেন।

থানা পুলিশের এসআই মো. পারভেজ হোসেন বলেন, গাছ কেটে নেয়ার খবর পেয়ে সেখানে যাই। গাছ কেটে টমটমে করে নেয়ার সময় টমটম চালক স্থানীয় মধ্য রামনগর গ্রামের মালেক শেখের ছেলে জিয়াউল শেখ, শ্রমিক হিসাবে দায়িত্বে থাকা স্থানীয় রামনগর গ্রামের সোবাহান মোল্লার ছেলে মো. হাসিবুল মোল্লা ও একই গ্রামের রজ্জব মোল্লার ছেলে হোসেন মোল্লাকে আটক করা হয়।

এ সময় তারা জানান, স্থানীয় ওয়াদুদ আলী সরদারের ছেলে এস্কেন্দার সরদারের নির্দেশে তারা ওই গাছ কেটেছেন।

তবে অভিযুক্ত এস্কেন্দার আলী সরদার বলেন, সরকারী জায়গায় থাকা ওই গাছ তার রোপন করা। তবে গাছগুলো কাটার সাথে তিনি কোন ধরনের জড়িত নন। স্থানীয় বাজার কমিটির সভাপতি মো. গাউস মাস্টার, ইউনিয়ন বিএনপির সদস্য সচীব জহিরুল ইসলাম, বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা জামান ও যুবদল নেতা ইউসুফ তা কাটিয়েছেন।

অভিযুক্তদের সাথে পৃথকভাবে মুঠোফোনে কথা হলে তারা গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না। বরং কাটা গাছগুলো উদ্ধার করে ভুমি অফিস ও থানা পুলিশ তাদের জিম্মায় গাছ রেখে গেছেন বলে দাবী তাদের।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কৌশিক আহম্মেদ বলেন, উর্ধ্বতন কর্তকর্তাদের সাথে কথা বলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২১:০৯   ২০২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ