ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের ইফতার মাহফিল

মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের ইফতার মাহফিল


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের ইফতার মাহফিল

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলায় বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ইফতার পূর্বক সময়ে পৌরসভার ৭নং ওয়ার্ডে আমরিন ভবনে মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের অস্থায়ী কার্যালয় এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের সভাপতি ও বেতমোর আশ্রাফুল উলূম ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ মোস্তফা জামান।

পবিত্র কুরআন পাঠের মধ্যেদিয়ে আলোচনা শুরু হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, দূর্নীতি ও বৈষম্যহীন সমাজ বিনির্মানে রমজানের গুরুত্ব ও শিক্ষা আমাদের মহৎ পেশায় কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষকদের অধিকার আদায়ের যে কোনো আন্দোলনে মঠবাড়িয়া বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম সব সময় পাশে থাকবে।

এসময় শিক্ষকদের নিয়ে গঠিত এ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ইফতারের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও একতা আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের আয়োজকরা সবার সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজে শান্তি, ন্যায়বিচার, মূল্যবোধ, বৈষম্য বিরোধী শিক্ষক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুল হক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:১৫:৫০   ১৪৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ