ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু,পরিবারের দাবী হত্যা

গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু,পরিবারের দাবী হত্যা


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


গলায় ফাঁস দিয়ে গৃহবধুর মৃত্যু,পরিবারের দাবী হত্যা

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার মহিপুরে স্ত্রী মাফিয়া বেগমকে(১৬) হত্যার অভিযোগ উঠেছে স্বামী মেহেদী হাসানের বিরুদ্ধে। বৃহস্পতিবার(২০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটি হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে এটি আত্মহত্যা।

মাফিয়ার মা হাফিজা বেগম ও ভাই বনি আমিনসহ তাদের পারিবারের সদস্যদের অভিযোগ, প্রায় ৩ মাস আগে পারবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের (২২) সঙ্গে মাফিয়ার (১৬) বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাফিয়া তার ছোটবোন মারিয়া (১০) কে তার স্বামীর বাড়িতে যেতে বলেন। এসময় মারিয়া তাদের বাড়িতে গিয়ে দেখতে পায় মেহেদী মাফিয়াকে ব্যাপক মারধর করছে। পরে বাড়িতে এসে বলে দেন।

রাত সাড়ে আটটার দিকে মেহেদী তার শ্বশুর হারিছকে ফোন দিয়ে মাফিয়া গলায় ফাঁস দিয়েছেন বলে জানান। পরে মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মাফিয়াকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবারের দাবি মাফিয়া সবার অগোচরে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

কলাপাড়া উপজেলার মহিপুর থানার ওসি(তদন্ত) অনিমেষ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৩:০৭   ২১৯ বার পঠিত  |