ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ


ফুলপুর ( ময়মহনসিংহ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে ফুলপুরে বিক্ষোভ

ময়মনসিংহ: ফিলিস্তিনের গাজায় ইসরায়েল চুক্তি ভঙ্গ করে নির্বিচারে অবুঝ শিশুসহ মুসলমানদের নির্মমভাবে হত্যা করছে। এর প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহ ফুলপুরের ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি আমুয়াকান্দা ব্রিজ পার হয়ে পূবালী ব্যাংক পর্যন্ত যায়।সেখান থেকে ফিরে গোল চত্বরের আরেকটু সামনে যায়।এরপর ওখান থেকে ফিরে গোল চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,শায়খে বালিয়ার খলিফা ইত্তেফাক নেতা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন,কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন,বাইতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতী আতাউল্লাহ,

জমিয়ত নেতা মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা হাবিবুর রহমান,মুফতী ইখলাস উদ্দিন,মাওলানা কেফায়াতুল্লাহ,জাবালে নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলমগীর হোসেন,মাওলানা আবুল বাশার,জাতীয় ইমাম সমিতি ফুলপুর শাখার সহসভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৭:৪০   ২৪৬ বার পঠিত  |   







ময়মনসিংহ থেকে আরও...


রাতে টিকটক নিয়ে দাম্পত্য কলহ, দুপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুই সেকমো বদলি
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা বাজারে ৩২ সিসি ক্যামেরার উদ্বোধন
ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা
তারাকান্দায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি উত্তরা থেকে গ্রেফতার



আর্কাইভ