ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ

রাজারহাটে ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


রাজারহাটে ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ

কুড়িগ্রাম: শুক্রবার রাজারহাট উপজেলা সদর বাজারে বর্বর ইসরায়েলের ইহুদীবাদ কর্তৃক ফিলিস্তিনী নিরীহ মুসলমানদের উপর জঘন্যতম যুলুম,নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবীতে বিক্ষোভ- প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তৃতা করেন,উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব রাশেদুল ইসলাম,উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক বিল্লাহ, ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজের আহ্বায়ক সোহানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদ,ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আহমদ তালুকদার, মাওলানা মামুনুল ইসলাম সহ অনেকে।

বক্তারা বলেন,আমাদের সাধ্য-সামর্থ্য নেই ইসরায়েলকে প্রতিহত করার। তবে ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি অমান্য করে যে নৃশংস হত্যাকান্ড চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া শিশু সহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ গুলোর সুষ্ঠু বিচার জাতিসংঘকে নিশ্চিত করার আহ্বান জানান। শেষে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের জন্য দোয়া করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫১:৩১   ২৭৪ বার পঠিত  |