ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » শিক্ষার্থীকে শ্লীতাহানি,লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা

শিক্ষার্থীকে শ্লীতাহানি,লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


শিক্ষার্থীকে শ্লীতাহানি,লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় প্রায় উত্ত্যক্ত করা হতো। এই বিষয়ে সামাজিক ভাবে বিচার চাওয়া হলে ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্তরা। রাতে প্রাকৃতিক কাজে ঘরের বাহিরে এলে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীতাহানির চেষ্টা করে তারা। এতে লজ্জায় অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে ১০ম শ্রেণীর এক ছাত্রী। পরে স্বজনরা মূমর্ষ অবস্থায় সেই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার চরকিং ইউনিয়নে।

এঘটনায় শুক্রবার বিকালে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের হাট গ্রামের মহি উদ্দিনের ছেলে মো: লাবলু, সাহাব উদ্দিনের ছেলে মো: হাসান ও একই এলাকার মঞ্জু মাঝির ছেলে রুবেল উদ্দিনকে আসামী করে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

হাতিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে জানাযায়, বৃহস্পতিবার রাতে প্রকৃতিক ডাকে সাড়া দিতে ভুক্তভোগী ঘরের বাহিরে এলে তিনজনের একটি দল তাকে জাপড়িয়ে ধরে। তারা তাকে বাড়ীর পাশে রাস্তায় রাখা অটোরিক্সায় অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্ঠা করে। এতে মেয়েটির চিৎকারে আসে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এসময় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশিরা অভিযুক্ত তিনজনকে দেখতে পায়।
এ ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ঈদুরের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত কয়েকদিন মেয়েটি বিদ্যালয়ে আসা যাওয়ার সময় এই তিনজনের বিরুদ্ধে তাকে উত্যাক্ত করার অভিযোগ করেন। এই বিষয়ে এলাকার লোকজনকে জানানো হয়। তাতে ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেয় সেই বখাটেরা।
এবিষয়ে ভুক্তভোগীর পিতা জানান, মেয়েকে উত্যাক্ত করার বিষয়ে সামাজিক ভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে তারা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। অভিযুক্ত তিনজন এলাকায় অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি আরো জানান, তার মেয়ে খুবই অসুস্থ্য। সে মানসিক ভাবেও ভেঙ্গে পড়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, হাসপাতালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছেন। অভিযুক্ত ছেলে গুলো ওই এলাকার বখাটে। মেয়ের বাবার সাথে কথা হয়েছে। সে থানায় অভিযোগ দিয়েছে। আমরা সার্বক্ষনিক মেয়েটির পরিবারের সাথে আছি।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন ভুক্তভোগীর পিতা থানায় একটি অভিযোগ দিয়েছে। আমরা হাসপাতালে ভর্তি মেয়ের সাথে কথা বলেছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০০:০৫   ২৬৬ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ