![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাঁঠালিয়া সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (২১ মার্চ) বিকেলে কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.বাদল হাওলাদার।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ভার্চুয়াল) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো.রফিকুল ইসলাম জামাল।সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো.জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো.আখতার হোসেন নিজাম মীরবহর,বিএনপি নেতা শাহনিয়াজ আকন্দ গেন্দু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সি।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো.শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মারুফ, মো.হাসিব ভুট্রো, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার ও স্বেচ্ছাসেবক দলের আশিকুর রহমান সবুজ প্রমূখ।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক খায়রুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মো.শাহীন হোসেন, আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জাকির গোলদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভা শেষে ইফতার বিতরণ করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২২:১৬ ১২৭ বার পঠিত | ● ইফতার ● কাঁঠালিয়া ● মাহফিল