ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মাটি কেটে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করায় অর্থদণ্ড

মাটি কেটে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করায় অর্থদণ্ড


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


মাটি কেটে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করায় অর্থদণ্ড

পটুয়াখালী: কলাপাড়ায় বিনা অনুমতিতে কৃষি জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে কৃষি জমির শ্রেনী পরিবর্তনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গায় ৯ নং ওয়ার্ডে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই দণ্ড প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তি কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটছিলেন, যা ভূমি সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, ভূমি সংরক্ষণ আইন বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫(১) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(৬) ও ১৫ ধারানুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, কৃষিজমির অবৈধ ব্যবহার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা অনুমতি ছাড়া কৃষিজমির শ্রেণী পরিবর্তন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কৃষিজমির মাটি কেটে বাণিজ্যিকভাবে বিক্রির প্রবণতা চলছে। এ ধরনের পদক্ষেপে অনিয়ম কমবে বলে তারা আশা করছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৭   ৩৪০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ