ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহন পৌর ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দ্বি-বার্ষিক সম্মেলন

লালমোহন পৌর ৯নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দ্বি-বার্ষিক সম্মেলন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫


লালমোহন পৌর ৯নং ওয়ার্ডে  জামায়াতে ইসলামীর দ্বি-বার্ষিক সম্মেলন

ভোলা: লালমোহন পৌরসভার ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) আছরের নামাজ শেষে লালমোহন পৌরসভা ৯ ওয়ার্ডের মধ্য পেশকার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা ইফতার মাহফিল ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালমোহন পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাও: কাজি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও পৌর ৯নং ওয়ার্ড জামায়াতের উপদেষ্টা মো. আলিফুর রহমান সজিব পাটোয়ারীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র লালমোহন উপজেলার আমির মাও: আব্দুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জমায়াতে ইসলামী লালমোহন উপজেলার বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, লালমোহন উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক এবং (IBWF) ব্যবসায়ী ফোরামের সভাপতি এম. এ হাসান, ইসলামি সমাজ কল্যান পরিষদের লালমোহন উপজেলার চেয়ারম্যান মো. শফিকুল হক প্রমুখ।

ইফতার ও দোয়া মোনাজাত পূর্বে ৪জনকে উপদেষ্টা মন্ডলী করে ১৭ সদস্য কার্যকরী কমিটি করে তালিকা প্রকাশ করেন, কমিটিতে সভাপতি আবু সাইদ, সেক্রেটারি মো. রাকিব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মিঝির নাম ঘোষণা করেন। পরে মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:৩৫   ২২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ