ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ধারের টাকা শোধ করতে পঞ্চম শ্রেনী পড়ুয়া শিশু কন্যার বিয়ে

ধারের টাকা শোধ করতে পঞ্চম শ্রেনী পড়ুয়া শিশু কন্যার বিয়ে


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

 

কলাপাড়ায় ধারের টাকা শোধ করতে পঞ্চম শ্রেনী পড়ুয়া শিশু কন্যার বিয়ে

পটুয়াখালী: কলাপাড়ায় ধারের টাকা পরিশোধ করতে না পারায় বাবা-মায়ের অজান্তে শিপন হাওলাদার নামের চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির সঙ্গে পঞ্চম শ্রেনীর এক শিক্ষার্থীকে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে। ওই শিশু শিক্ষার্থীর বাড়ি কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের নজরুল ইসলামের মেয়ে। পঞ্চম শ্রেনীর ওই শিক্ষার্থী নাম আছিয়া (১৩)। সে মধ্য টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিপনের বাড়ি একই উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে শিশুটিকে দু’দফা তুলে নেয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে তার পরিবার।

ওই শিশুর পারবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে ওই শিশুর পিতা নজরুল ইসলাম তার ফুফু জাহানারার মাধ্যমে ৪০ হাজার টাকা ধার নেন। ধার দেনায় জর্জরিত হয়ে তিনি এলাকা ছাড়া হয়েছেন। প্রায় এক মাস আগে ওই শিশু শিক্ষার্থীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে জাহানারা কলাপাড়া পৌর শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিপনের সঙ্গে কলমা(বিয়ে)দেন। পরে তারা দু,দফা তুলে নিতে আসলে এলাকাবাসীর বাঁধায় তা পন্ড হয়ে যায়।

তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচএল/আর

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৪   ৪৬৭ বার পঠিত  |