ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভীড়

কাউখালীতে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভীড়


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: শনিবার, ২২ মার্চ ২০২৫


 

কাউখালীতে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

পিরোজপুর: কাউখালীতে সকাল থেকেই মার্কেট গুলোতে সমাগম বেড়েছে। ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। জমে উঠেছে ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেটগুলোতে বেচাকেনা। রমজানের শুরুর দিকে তেমন একটা ভিড় লক্ষ করা না গেলেও ঈদের সময় ঘনিয়ে আসছে ততই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। শিশু, নারী পুরুষের পদচারণায় সরগম হয়ে উঠেছে মার্কেটগুলো। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাবেচা। জামা কাপড়ের দোকানের পাশাপাশি কসমেটিক্স ও জুতার দোকানেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

দক্ষিণ বাজারের ইসলামিয়া শপিং কমপ্লেক্সের মালিক রফিকুল ইসলাম জানান, দাম নাগালের মধ্যে রয়েছে। আমরা সামান্য লাভেই বিক্রি করছি। বাচ্চাদের পোশাক, থ্রি পিস, প্যান্ট পাঞ্জাবি, মেয়েদের বিভিন্ন ডিজাইনের পোশাক সহ সকল প্রকার পোশাক আলহামদুলিল্লাহ বেশ ভালই বিক্রি হচ্ছে।

মধ্য বাজারের নূর বিতানের মালিক নুর হোসেন বলেন, আলহামদুলিল্লাহ এ বছর আশা অনুযায়ী বিক্রি হচ্ছে। সব বয়সের ক্রেতারাই পোশাক কিনছে। দামও নাগালের ভিতরে রয়েছে। মধ্য বাজারের ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, এবছর দ্রব্যমূল্য দাম কিছুটা কম থাকার কারণে ক্রেতারা খুশি। বড় বড় দোকানগুলোর পাশাপাশি ফুটপাতে দোকানগুলোতেও ভালোই বেচাকেনা হচ্ছে। দাম একটু কম থাকায় মধ্য ও নিম্ন শ্রেণীর ক্রেতারা ফুটপাতে দোকানগুলোতে ভিড় বেশি করছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, অনাকাঙ্ক্ষিত রোধে বিভিন্ন বাজারে টহল পুলিশ জোরদার করা হয়েছে। জনগণের জানমাল রক্ষায় সবসময় সতর্ক অবস্থায় পুলিশ কাজ করছে।

এইচএল/এল

 

বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৪   ১৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ